ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে ভৈরবে কিন্ডার গার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন !

admin
July 23, 2025 3:04 pm
Link Copied!

Spread the love

এম. আর. সোহেল স্টাফ রিপোর্টার – প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিতকরণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়কে এই কর্মসূচি পালিত হয়। ভৈরব বেসরকারি স্কুল ফোরাম নামে একটি সংগঠন কর্মসূচির আয়োজনে ।

কর্মসূচিতে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।কর্মসূচি থেকে বলা হয়, বিগত বছরগুলোতে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃৃত্তি কিংবা সমাপনী পরীক্ষায় অংশ নিতে পেরেছে। চলতি বছর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই কারণে বেসরকারি স্কুলে পড়–য়া শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অথচ দেশের প্রাথমিক স্তরের ৩২শতাংশ শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়ছে। কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে জারি করা আদেশ প্রত্যাহার করে সবার জন্য বৃত্তি পরীক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়। তা না করা হলে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে। বৈষম্যমূলক বৃত্তি পরীক্ষা ঠেকিয়ে দেওয়ার ঘোষণাও আসে কর্মসূচি থেকে। এতে।

বক্তব্য রাখেন, হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেত, একই কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সাজেদা বাসেত, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ভৈরব বেসরকারি স্কুল ফোরামের সদস্য মতিউর রহমান, আসাদুজ্জামান, সুমন মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভৈরব শাখার মুখ্য সংগঠক শরিফুল হক, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি মাছুম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ । পরে মানববন্ধন শেষে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের হাতে প্রদান করা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।