ঢাকাMonday , 27 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

admin
April 27, 2026 4:04 pm
Link Copied!

Spread the love

মোঃ জহির খান ,ফেনী জেলা প্রতিনিধি: মিরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নতুনদের পদচারণায় এবং বিদায়ীদের স্মৃতির রোমন্থনে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। সোমবার (২৭ এপ্রিল) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব গাজী নিজাম উদ্দিন এবং কলেজ পরিচালনা কমিটির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব কামরান সরওয়ার্দী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ. জেড. এম. বোরহান উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব রুবেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের একটি বিশেষ অংশে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন এবং চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

বক্তারা বলেন, নতুনদের মেধা ও মনন বিকাশে ক্যাম্পাসের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, আগামীর কর্মজীবনে তোমরা সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে কলেজের মর্যাদা সমুন্নত রাখবে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমন্ত্রিত অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।