ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লম্বাবিল-হাজারিখীল সড়ক ভাঙনের মুখে, বড় দুর্ঘটনার শঙ্কা

Link Copied!

Spread the love

মোঃ রুবেল, সিনিয়র রিপোর্টার: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ লম্বাবিল-হাজারিখীল মেইন সড়কের একটি অংশ ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের পাশের বেড়ি ও মাটি ধসে খালে পড়ে যাওয়ার উপক্রম হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশ দিয়ে প্রবাহিত হারুয়ালছড়ি খাল থেকে অতীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাড়ের মাটি সরে গিয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সড়কের একটি অংশে বড় ধরনের ভাঙন দেখা দেওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারিখীল রাঙ্গাপানি চা বাগানের শতাধিক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি হাজারিখীলের বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটন এলাকায় বিভিন্ন স্থান থেকে পর্যটকরাও আসা-যাওয়া করেন। সড়কটি বড়বিল-পশ্চিম আঁধারমানিক লিংক রোড হিসেবেও ব্যবহৃত হয়।

এ ছাড়া হাজারিখীলে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, চা কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সড়কটির যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে হারুয়ালছড়ি ও ফটিকছড়ির সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমিক ও পর্যটকদের নানা দুর্ভোগে পড়তে হতে পারে।

রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উৎপল বিশ্বাস বলেন, “রাস্তার পাশেই হারুয়ালছড়ি খাল। অতীতে সেখান থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করায় মেইন সড়কের এই অবস্থা হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ও সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

এ বিষয়ে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, সড়কটির ঝুঁকিপূর্ণ অংশটি আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করতে হবে। পাশাপাশি সড়কের পাশে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ এবং খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষার সময় সড়কের আরও অংশ ধসে গিয়ে বড় ধরনের যোগাযোগ বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।