ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে জেলে পুনর্বাসনের কার্ড নিয়ে টাকা বাণিজ্যের গুঞ্জন

Link Copied!

Spread the love

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে জেলে পুনর্বাসন কর্মসূচির চালের কার্ড নিয়ে টাকা বাণিজ্যের গুঞ্জন উঠেছে। কার্ড করে দেওয়ার কথা বলে কিছু ব্যক্তির বিরুদ্ধে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ, পশ্চিম চরউমেদ ইউনিয়নে কিছু ব্যক্তি জেলেদের পুনর্বাসনের কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতি কার্ডের জন্য ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন।

এ ঘটনায় স্থানীয় সাধারণ জেলে ও জনগণের মধ্যে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় জেলেরা জানান, তারা কার্ড নিয়ে টাকা নেওয়ার বিষয়টি শুনেছেন। এ ধরনের কোনো অনিয়ম হয়ে থাকলে তা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তারা আরও বলেন, প্রকৃত জেলেরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত ও অবহেলার শিকার হচ্ছেন। যারা সত্যিকার অর্থে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন, তাদের যাচাই-বাছাই করে জেলে পুনর্বাসনের কার্ড দেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় জেলেদের দাবি, কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন ছাড়াই প্রকৃত জেলেদের তালিকা তৈরি করে সঠিক ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হোক। একই সঙ্গে কার্ড নিয়ে টাকা বাণিজ্যের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।