ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছা সরকারি কলেজের নতুন অধ্যক্ষের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা

admin
May 11, 2026 1:26 pm
Link Copied!

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক, পীরগাছা (রংপুর):

রংপুরের পীরগাছা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর সাজ্জাদুর রহমানের সাথে মতবিনিময় করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে পীরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সাবেক কলেজ শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি আবির হাসান লিমন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি মাহি, ছাত্রনেতা রাজ, জিতু, সিয়াম, মুরসালিন, আজমাঈলসহ কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মোরশেদা বেগম, বিভাগীয় প্রধান এজাজুল ইসলাম, প্রভাষক নিজাম উদ্দিন খাঁজা, মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে সুষ্ঠু পরিবেশ, মব কালচার প্রতিরোধ, শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা করণ, ওয়াশরুম, খাবার ক্যান্টিন চালু, কমনরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা করণ ও কলেজের অবকাঠামো উন্নয়নের বিষয়ে মতামত প্রদান করা হয়।

এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাজ্জাদুর রহমান পর্যায়ক্রমে কলেজের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।