ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

admin
July 17, 2026 9:41 am
Link Copied!

Spread the love

মোঃ নাসিরুল‌ ইসলাম,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত আমিরুল মোল্যা (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে জড়িত না এমন অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শোয়া শতডাঙা গ্রামের নিহত আমিরুল মোল্যার সাথে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ১৪ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল, ফরিদ বিশ্বাস, ফিরোজ বিশ্বাস ও মিরাজ বিশ্বাস নিহত আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আমিরুল মোল্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে ওই ৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে ঢাকা শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল মোল্যার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে রাত সাড়ে ৩ টার দিকে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে জড়িত না সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস, হাসান বিশ্বাসের বাড়িসহ অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি করেন ভাঙচুর ও লুটপাটে শিকার ওই পরিবারগুলো।

ভুক্তভোগী পরিবারগুলোর কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, মূলত যারা সেদিন এ ঘটনা সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে তার ছোট ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আমাদের যাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এ ঘটনায় আমরা কেউই জড়িত না। শুধু শুধু আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুরও লুটপাট করা হয়েছে।

এ ব্যাপারে জানতে নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।