ঢাকাSaturday , 2 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বন্ধন এসএসসি ৯৫ ব্যাচের নতুন কমিটি গঠন 

admin
May 2, 2026 7:41 am
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম (শ্রীপুর) মাগুরা: সমগ্র বাংলাদেশ ব্যাপী বন্ধন (এসএসসি) ৯৫ ব্যাচের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকালে মাগুরার শ্রীপুরের এম.সি.পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট মাগুরার শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়।সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ এর সঞ্চালনায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন এবং সভাপতিত্ব করেন বন্ধন এসএসসি- ৯৫ সংগঠনের মাগুরা জেলা সভাপতি সৈয়দ খারুল আলম ঈমন। সংগঠনের উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ জিয়াউল হক ফরিদ কে শ্রীপুর উপজেলা সভাপতি এবং মোঃ দস্তগীর হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মোল্লা,সহ সভাপতি মু:সেলিম হোসেন, সিনিয়র সহ সম্পাদক মোঃ রাসেল খান, যুগ্ম সম্পাদক মু: মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকুনউজ্জামান সুইট , অর্থ সম্পাদক মোঃ মুন্সি রিপন, সহ অর্থ সম্পাদক হিমাংশু অধিকার, প্রচার সম্পাদক সংবাদিক জিয়াউর রহমান, মহিলা বিষায়ক সম্পাদকঃ মোছাঃ লিপি খাতুন। সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ সালে পাশ করা বন্ধন ৯৫ এর শিক্ষার্থীরা। বক্তারা নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি এ সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।