ঢাকাMonday , 18 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবির ভিসির সাথে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহানের সন্তানদের সৌজন্য সাক্ষাৎ

admin
August 18, 2025 5:00 pm
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রী, খুরশীদ জাহান হকের সুযোগ্য চার সন্তান শাহরিয়ার আখতার হক, ড. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও ত্বাসীন আক্তার হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, বিভিন্ন শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তারা হাবিপ্রবির খুরশীদ জাহান হক হল পরিদর্শন করেন এবং তাদের মায়ের নামে হলের নামকরণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান।

এ সময় ভাইস-চ্যান্সেলর ১৬ এপ্রিল ২০০২ সালে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক-কর্তৃক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন এবং পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যাত্রা হওয়ায় গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখতে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত এই গুণীজনের সুযোগ্য চার সন্তানের ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।