ঢাকাFriday , 6 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে রওশনারা ফাউন্ডেশনের ইফতার মাহফিল, পাঁচ শতাধিক পরিবারকে নিয়ে মানবিক উদ্যোগ

admin
March 6, 2026 6:45 pm
Link Copied!

Spread the love

রাকিবুল হাসান শাকিব,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের অংশগ্রহণে রওশনারা ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ইফতার মাহফিলের আয়োজন করেন বাহরাইন প্রবাসী সমাজসেবক ও রওশনারা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন লিখন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রওশনারা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শুধু রমজান মাসেই নয়, বছরের বিভিন্ন সময় মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নলকূপ স্থাপন, মসজিদে অজুখানা ও টয়লেট নির্মাণ, অসহায়-দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

আয়োজক সাজ্জাদ হোসেন লিখন বলেন, “মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকায় কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে রওশনারা ফাউন্ডেশন সব সময় কাজ করে যাচ্ছে।ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।