ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জ বিদ্যালয়কে ঘিরে ভুল বোঝাবুঝির অবসান, বিভিন্ন গণমাধ্যমে প্রতিবাদ

admin
June 6, 2026 8:14 pm
Link Copied!

Spread the love

রাকিবুল হাসান শাকিব,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান করা হয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের পূর্বে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের গত ২০ মে বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন পোর্টাল, প্রিন্ট পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের সংবাদ ও মন্তব্য প্রকাশিত হয়। এসব প্রকাশনার পর বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয়। এ সময় শিক্ষার্থীরা এক লিখিত বিবৃতিতে তাদের পূর্বে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নেয় এবং ঘটনাটিকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে উল্লেখ করে।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সুনাম, শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নিজেদের স্বার্থে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি এড়িয়ে দায়িত্বশীল আচরণ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এদিকে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।