ঢাকাThursday , 13 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

Link Copied!

Spread the love

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান-এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এফ এম সুমন। সম্প্রতি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, এফ এম সুমনকে ‘ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (কক্সবাজার)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিক এফ এম সুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও দেশের শীর্ষ গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সংবাদ সংগ্রহ ও পেশাগত দক্ষতার মাধ্যমে ইতোমধ্যে তিনি স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে সুনাম অর্জন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় এফ এম সুমন সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। নতুন এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর সম্প্রচার বন্ধ থাকার পর চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে ফিরেছে। নতুন উদ্যমে সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে ফিরে এসেছে জনপ্রিয় এই চ্যানেলটি। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী সংবাদ নেটওয়ার্ক শক্তিশালী করতে বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।