ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির বাজার কাপাতে আসছে ১ টনের সম্রাট : দেশীয় খাবারে লালিত এক বিস্ময়! 

admin
May 12, 2026 4:18 pm
Link Copied!

Spread the love

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-আসছে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার কোরবানির গরুর হাট মাতাতে প্রস্তুত দিনাজপুরের পার্বতীপুরের ‘সম্রাট’। বিশালাকার দেহ আর রাজকীয় চালচলনের কারণে মালিক আব্দুর রাজ্জাক আদর করে এর নাম রেখেছেন সম্রাট। সাহিওয়াল ও ফ্রিজিয়ান ক্রস জাতের এই ষাঁড়টি এখন শুধু পার্বতীপুর নয়, পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এক নজরে সম্রাট জাত: সাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস। ওজন:প্রায় ১,০০০ কেজি (১ টন)। মাংসের পরিমাণ : ধারণা করা হচ্ছে ১৪ থেকে ১৫ মণ। খাদ্য তালিকা : সম্পূর্ণ প্রাকৃতিক ও দেশীয় খাবার (ভুষি, মসুর ডাল, ভাত, কাঁচা ঘাস, আলু, খইল ও সিদ্ধ ছোলা)। বিস্ময়কর প্রতিভার অধিকারী এই সম্রাট সম্রাটের মালিক আব্দুর রাজ্জাক জানান, সম্রাট শুধু দেখতেই বিশাল নয়, সে বেশ বুদ্ধিমানও বটে। মাত্র এক বছর বয়স থেকেই সে নিজের বুদ্ধি খাটিয়ে একা একা পানির ট্যাপ ছেড়ে পানি পান করতে পারতো। তার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যেতেন এলাকাবাসী। গত দুই বছরেরও বেশি সময় ধরে পরম যত্নে কোনো রকম কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই তাকে বড় করে তোলা হয়েছে।”আমি সম্রাটকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। দিনে চারবার তাকে পুষ্টিকর দেশীয় খাবার দেওয়া হয় এবং নিয়মিত গোসল করানো হয়। এখন সে কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি চাই কোনো সৌখিন ক্রেতা যেন এই বিশালদেহি শান্ত স্বভাবের সম্রাটকে পছন্দ করেন। আব্দুর রাজ্জাক সম্রাটের মালিক। সরাসরি খামার থেকে ক্রয়ের সুযোগ, হাটে নেওয়ার আগেই যদি কোনো ক্রেতা সম্রাটকে নিজের করে নিতে চান, তবে সরাসরি খামারির সাথে যোগাযোগের সুযোগ রয়েছে। বিশালাকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছেন আব্দুর রাজ্জাকের বাড়িতে। যোগাযোগের ঠিকানা আমার নম্বর :০১৭৩১৩৫৫৯৫৭ মধ্য দুর্গাপুর গ্রাম, বড়পুকুরিয়া কয়লাখনি, পার্বতীপুর, দিনাজপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।